২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাত্রী খোঁজা হচ্ছে মুশফিকের জন্য

মুশফিকের চেয়ে কম উচ্চতা এবং উত্তরবঙ্গের পাত্রীকে প্রাধান্য দেয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বাবা মাহবুব হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

জিয়া শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বগুড়া, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন পরিবারের সদস্যরা। ছেলের ক্যারিয়ারের কথা ভেবে মুশফিকের বাবা মাহবুব হামিদ এতদিন রাজি না হলেও এখন মধ্যবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত এবং ৫ ফুট ২ কিংবা ৩ ইঞ্চি উচ্চতার পাত্রী খুঁজছেন। মাহবুব হামিদ বলেন, “মুশফিকের উচ্চতা যেহেতু ৫ ফুট সাড়ে ৪ ইঞ্চি। তাই ওর চেয়ে লম্বা পাত্রী বাছাই করা হবে না। মুশফিকের সঙ্গে খাপ খেতে পারে, এই কারণে ৫ ফুট ২ কিংবা ৩ ইঞ্চি উচ্চতা সম্পন্ন সুন্দরী পাত্রীকে বিয়ে দেব।” মধ্যবিত্ত পরিবারের মেয়ে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। “মেয়ের বাড়ি অবশ্যই যমুনার উত্তরপাড়ে হতে হবে। কেননা, যমুনার ওপাড়ের সঙ্গে এপারের সামাজিকতাসহ মানসিকতার পার্থক্য রয়েছে অনেক। দুই পাড়ের মানুষের মাঝে খাপ খাওয়ানো অনেকটা অসম্ভব। তাই, বগুড়ার মেয়ে হলে সবচেয়ে ভাল হয়। না হলে আশেপাশের জেলার,” যোগ করেন মাহবুব হামিদ। চার ভাই ও এক বোনের পরিবারে মুশফিকের অবস্থান তৃতীয়। মুশফিকের বয়স এখন চলছে ২৫ বছর। তিনি সদ্য ¯œাতকোত্তর ডিগ্রি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। ছেলের বিয়ে প্রসঙ্গে মাহবুব হামিদ বলেন, “বিয়ে করলে অনেকটা পিছুটান থাকে। নিজেও তো দেখেছি। তাই ভেবেছিলাম বিশ্বকাপের আগে বিয়ে দেব না। কিন্তু এখন বিয়ে করানোই প্রয়োজন মনে করছি। মেয়ে পছন্দের বিষয়টি মুশফিক পরিবারের ওপরেই ছেড়ে দিয়েছে বলে জানান মুশফিকের বাবা। এখন শুধু পাত্রী মিললেই সানাই বাজবে। বিয়ের ক্ষেত্রে মুশফিকের কোনো পছন্দের খবর পরিবারের জানা নেই। তার বাবা বলেন, “মুশফিককে বার বার বলা হয়েছে, তার কোনো পছন্দ আছে কি না। স্রেফ জবাব দিয়েছে, অনেকে ফোনে ডিসটার্ব করলেও পছন্দের কেউ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এমআই/১৯৪৬ ঘ.