২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উমর আকমলের শাস্তি

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় উমর আকমলকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আচরণবিধি ভঙ্গ করেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় উমর আকমলকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আচরণবিধি ভঙ্গ করেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের সময় দুই আম্পায়ার সাইমন টফেল ও ক্রিস টাকারের অনুরোধ উপেক্ষা করে গ্লাভস বদল করেন নন স্ট্রাইক প্রান্তে থাকা উমর আকমল। আর এটাই তার অপরাধ। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, “আম্পায়ারদের সম্মান রক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই।” “এই ঘটনায় উমর বাজেভাবে দুই আম্পায়ারের অনুরোধ উপেক্ষা করেছেন। এটা অগ্রহণযোগ্য। তিনি অবশ্য অপরাধ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন,” যোগ করেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। উমর আকমল অভিযোগ ও শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৭ঘ.