২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ ‘এ’ দলের

শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলকে। বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজে হার এড়াতে পারেনি। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলকে। বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় হাই পারফরম্যান্স দল। জবাবে ১৯ ওভার ৪ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। শামসুর রহমানের ২৯, জিয়াউর রহমানের ২০, নাঈম ইসলামের ১৬ ও সাব্বির রহমানের অপরাজিত ১৪ রানে ‘এ’ দলের জয়ের সোপান রচিত। অতিথিদের পক্ষে জেসন ডাওয়েস ২০ রানে নেন ২ উইকেট। এর আগে অতিথিদের শুরুটা একদমই ভালো হয়নি। ফরহাদ রেজার করা ম্যাচের প্রথম বলেই বোল্ড হয়ে যান আন্দ্রে ফ্লেচার। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেভন গ্রিফিথ (১৭), কাইল হোপ (৩০) ও কেজর্ন ওটলি (২০) দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ম্যাচ সেরা নাজমুল অপু ও এনামুল হক জুনিয়রের মারাত্মক বোলিং শেষ করে দেয় সেই সম্ভাবনা। ক্যারিবীয়দের শেষ ৭ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অপু-এনামুল দুজনেরই শিকার তিনটি করে উইকেট। সেজন্য অপুর খরচ ১৯ আর এনামুলের ২৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২০ঘ.