২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফইনালের বিজয়ী দলের সঙ্গে রোববারের ফাইনালে খেলবে স্বাগতিকরা। টানা দ্বিতীয়বার শেষ চার থেকে বিদায় নিল সাবেক চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফইনালের বিজয়ী দলের সঙ্গে রোববারের ফাইনালে খেলবে স্বাগতিকরা। টানা দ্বিতীয়বার শেষ চার থেকে বিদায় নিল সাবেক চ্যাম্পিয়নরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১২৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। লক্ষ্য তাড়া করেতে নেমে ইমরান নাজিরের (২০) সঙ্গে মোহাম্মদ হাফিজের ৩১ রানের জুটি পাকিস্তানকে সতর্ক সূচনা এনে দেয়। নাজিরের বিদায়ের পর অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় একাই খেলতে হয়েছে হাফিজকে। দশম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউস নাসির জামশেদ ও কামরান আকমলকে এবং পনেরতম ওভারে রঙ্গনা হেরাথ হাফিজ (৪২) ও শহীদ আফ্রিদিকে সাজঘরে ফেরত পাঠিয়ে পাকিস্তানকে দারুণ চাপে ফেলেন। ব্যক্তিগত ২৪ রানে হাফিজ লাসিথ মালিঙ্গার হাতে জীবন না পেলে সাবেক চ্যাম্পিয়নদের অবস্থা আরো খারাপ হতে পারতো। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া কেবল উমর আকমল (২২ বলে অপরাজিত ২৯) পৌঁছান দ্ইু অঙ্কের কোঠায়। তিনি পর্যন্ত চেষ্টা করলেও অন্য ব্যাটসম্যানদের সহায়তা না পাওয়ায় শেষ রক্ষা করতে পারেননি। ২৫ রানে ৩ উইকেট নিয়ে হেরাথ শ্রীলঙ্কার সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে তিলকারতেœ দিলশানের সঙ্গে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ৬৩ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। এগারতম ওভারের দ্বিতীয় বলে শহীদ আফ্রিদির বলে রাজা হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৭টি চারের সাহায্যে ৩৬ বলে ৪২ রান করেন জয়াবর্ধনে। অধিনায়কের বিদায়ের পর রানের গতি বাড়াতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কুমার সাঙ্গাকারা। কিন্তু ১১ বলে ১৮ রান করে সাঙ্গাকারা বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে রানের জন্য লড়াই করতে হয়েছে দিলশান-জীবন মেন্ডিসকে। ৫ ওভারে ৩৩ রানের জুটি গড়ে দলীয় ১১৭ রানে দিলশান (৪৩ বলে ৩৫) ও এক রান পরে জীবন (১৮ বলে ১৫) সাজঘরের পথ ধরেন। শেষ পর্যন্ত থিসেরা পেরেরার ৭ বলে অপরাজিত ১১ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৬ বলে অপরাজিত ১০ রানের সৌজন্যে পাকিস্তানকে ১৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৬ ঘ.