২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক সাকিব

সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে খেলবে খুলনা রয়্যাল বেঙ্গলস। রোববার হোটেল সোনারগাঁওয়ে দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে খেলবে খুলনা রয়্যাল বেঙ্গলস। রোববার হোটেল সোনারগাঁওয়ে দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। আর দলের কোচ হিসেবে থাকছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন সিং। ম্যানেজার হিসেবে থাকছেন জাতীয় দলের ম্যানেচার জাহিদ রাজ্জাক মাসুম। দল নিয়ে খুব আশাবাদী অধিনায়ক সাকিব। তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি একটি ভালো দল গঠন করতে। দল ভারসাম্যপূর্ণ হয়েছে। আমরা ভালো খেলা উপহার দিতে চাই।” খুলনা রয়্যাল বেঙ্গলসের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, দুই পরিচালক আরজুদা করিম ও নুদরাত করিম অধিনায়ক সাকিবের সঙ্গে লোগো উন্মোচন করেন। এসময় দলের স্থানীয় খেলোয়াড় আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন, নাজমুল মিলন, মাইশুকুর রহমান, মার্শাল আইয়ুব ও ডলার মাহমুদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৫১ ঘ.