২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে স্বস্তিতে নেই পাকিস্তান

৫৫ রানে এগিয়ে থাকলেও আবুধাবিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান বেশ চাপের মুখে। কারণ তাদের হাতে আছে ৬ উইকেট। শুক্রবার তৃতীয় দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। এর আগে ৩২৭ রানে প্রথম ইনিংস শেষ করে ৭০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৫ রানে এগিয়ে থাকলেও আবুধাবিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান বেশ চাপের মুখে। কারণ তাদের হাতে আছে ৬ উইকেট। শুক্রবার তৃতীয় দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। এর আগে ৩২৭ রানে প্রথম ইনিংস শেষ করে ৭০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের অবস্থা অবশ্য আরো খারাপও হতে পারতো। ৫৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দিয়েছিলেন দুই স্পিনার মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ান। এর মধ্যে মোহাম্মদ হাফিজ (২২), ইউনিস খান (১) ও মিসবাহ-উল-হক (১২) পানেসারের শিকার, আর সোয়ান বোল্ড করেছেন তৌফিক উমরকে (৭)। তবে আজহার আলী ও আসাদ শফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৭১ রানের জুটি গড়েছেন দুজনে। দিন শেষে আজহার ৪৬ ও আসাদ ৩৫ রানে অপরাজিত। পানেসারের তিন উইকেটের পেছনে খরচ ৪৪ রান। এর আগে ৫ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড সোয়া তিন শতে পৌঁছায় স্টুয়ার্ট ব্রডের অপরাজিত ৫৮ ও ইয়ান বেলের ২৯ রানের সৌজন্যে। শেষ দিকে সোয়ান (১৫) আর অ্যান্ডারসনের (১৩) ব্যাট থেকেও দুটো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে। সাঈদ আজমল ১০৮ রানে চারটি ও মোহাম্মদ হাফিজ ৫৪ রানে তিন উইকেট নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৭ঘ.