২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে আবাহনীর জয়, মোহামেডানের হার

শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম পর্বে আবাহনী জিতলেও হেরে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৬৭ রানে বাংলাদেশ বিমানকে হারিয়েছে আর ওল্ড ডিওএইচএসের কাছে ৪৯ রানে হেরে গেছে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম পর্বে আবাহনী জিতলেও হেরে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৬৭ রানে বাংলাদেশ বিমানকে হারিয়েছে আর ওল্ড ডিওএইচএসের কাছে ৪৯ রানে হেরে গেছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নও ৪৯ রানে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে। আবাহনী-বিমান বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৫ রান করে আবাহনী। জবাবে ৯ উইকেটে ২১৮ রান করে বিমান। তৃতীয় উইকেটে আনামুলের (৪৩) সঙ্গে ৭৪ ও চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্ল¬াহর (৬১) সঙ্গে ৪৯ রানের দুটি ভালো জুটি গড়েন ভারতের পুনিত সিং। ৭৫ বলে খেলা পুনিতের ৮২ রানের আক্রমণাত্মক ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। এরপর পঞ্চম উইকেটে ভারতের রজত ভাটিয়ার (২১) সঙ্গে ৬৪ ও ষষ্ঠ উইকেটে মার্শাল আইয়ুবের (২৬) সঙ্গে ৩৯ রানের দুটো গুরুত্বপূর্ণ জুটি গড়েন মাহমুদুল্ল¬াহ। বিমানের পক্ষে আসিফ হাসান ৪৯ রানে ৩ উইকেট ও মাশরাফি বিন মর্তুজা ১৯ রানে নেন দুই উইকেট। জবাবে জুনায়েদ সিদ্দিকের ৪৪, পাকিস্তানের খালেদ লতিফের ৪০, এহসানুল হকের ৩৫ ও ফরিদউদ্দিন মাসুদের অপরাজিত ৩৭ রানের পরও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি বিমান। এটি আবাহনীর ষষ্ঠ জয় আর বিমানের ষষ্ঠ হার। ওল্ড ডিওএইচএস-মোহামেডান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬২ রান করে ওল্ড ডিওইচএস। জবাবে ৪৮ ওভার ১ বলে ২১৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুল কায়েসের সঙ্গে (১৮) ৪৪ ও পাকিস্তানের রমিজ রাজা জুনিয়রের (৪০) সঙ্গে ৪৮ রানের দুটো ভালো জুটি গড়েন ইমতিয়াজ হোসেন (৫২)। কিন্তু এরপর সারমাদ ভাট্টি (৪৪) ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় হার এড়াতে পারেনি মোহামেডান। ৪৫ রানে ৫ উইকেট নিয়ে নাবিল সামাদ ওল্ড ডিওইচএসের সেরা বোলার। এর আগে ৬৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও পাকিস্তানের রমিজ পিনজারা (৬০) ও শুভাগত হোম চৌধুরীর (৩৮) দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পায় ওল্ড ডিওইচএস। তৃতীয় উইকেট জুটিতে দুজনের অবদান ৭৩ রান। এরপর পঞ্চম উইকেটে পাকিস্তানের আদনান রাজা (অপরাজিত ৫৬) ও ফয়সাল হোসেন (৩৫) ৭১ রানের আরেকটি ভালো জুটি গড়েন। এটি ওল্ড ডিওইচএসের সপ্তম জয় আর মোহামেডানের দ্বিতীয় হার। গাজী ট্যাঙ্ক-ব্রাদার্স ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে ব্রাদার্স। জবাবে ৪৪ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায় গাজী ট্যাঙ্ক। পাকিস্তানের ইমরান নাজির (৮৫) ও অধিনায়ক নাজিম উদ্দিনের (৪২) ১২৮ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দেয় ব্রাদার্সকে। ইমরানের ৬৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো। এরপর ষষ্ঠ উইকেটে পাকিস্তানের মনসুর আমজাদ (৪৮) ও তুষার ইমরানের (২৬) ৬২ রানের জুটির সুবাদে আড়াই শ রানে পৌঁছায় ব্রাদার্স। গাজী ট্যাঙ্কের পক্ষে আসিফ আহমেদ ও অলক কাপালী দুটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় গাজী ট্যাঙ্ক। এরপর আসিফের (২৮) সঙ্গে ৩০ ও নাজমুল মিলনের (৪০) সঙ্গে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন অলক (৫৫)। কিন্তু দলীয় ১৮৯ রানে অলক ও এক রান যোগ হওয়ার পর মিলনও বিদায় নিলে বেশি দূর এগোতে পারেনি গাজী ট্যাঙ্ক। ৪০ রানে ৪ উইকেট নিয়ে তাপস ঘোষ ব্রাদার্সের সেরা বোলার। এটি ব্রাদার্সের তৃতীয় জয় আর গাজী ট্যাঙ্কের তৃতীয় হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৭ঘ.