ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের হয়ে খেলাই শহীদ আফ্রিদির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার আরো একবার কথাটা স্পষ্ট করে জানিয়ে দিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার ।
আফ্রিদি বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা হবে। আমার কাছে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা সব সময়ই বেশি গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান আমাকে অনেক কিছু দিয়েছে।”
বিপিএলের নিলামে সর্বোচ্চ সাত লাখ ডলারে ওয়ানডের দ্রুততম শতকের মালিক আফ্রিদিকে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
আফ্রিদি আরো বলেন, “দলের প্রয়োজনেই আমি পাকিস্তানের হয়ে খেলতে চাই। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
১০ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ফাইনাল ২৯ ফেব্র“য়ারি। ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ফেব্র“য়ারি থেকে। তিনটি টি-টোয়েন্টির শেষটি ২৭ ফেব্র“য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৪ঘ.
bdnews24