২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব ছেড়ে দিলেন দিলশান

শ্রীলঙ্কার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিলকরতেœ দিলশান। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে তার পদত্যাগের খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিলকরতেœ দিলশান। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে তার পদত্যাগের খবর। দিলশান পদত্যাগ করার অস্ট্রেলিয়ায় আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মাহেলা জয়াবর্ধনেকে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সহঅধিনায়ক করে ওই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি। ৫ ফেব্র“য়ারি শুরু হতে যাওয়া ওই প্রতিযোগিতার অন্য দল ভারত। দিলশানের পদত্যাগের বিষয়ে এসএলসি জানায়, “তিলকরতেœ দিলশান কিছুক্ষণ আগে শ্র্রীলঙ্কা ক্রিকেটের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।” ২০১১ বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন দিলশান। দিলশানের অধীনে ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (প্রতিপক্ষ পাকিস্তান) ও দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। চার প্রতিপক্ষের সঙ্গেই সবগুলো টেস্ট-ওয়ানডে সিরিজে হার মেনেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৩ ঘ.