২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর অঞ্চলে চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা

দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা দল। সেই সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা দল। সেই সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বুধবারের ফাইনালে টাঙ্গাইল জেলা ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারায় জামালপুর জেলাকে। সকালে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে টাঙ্গাইল। দলের পক্ষে সুপ্তা ৭৪, টুম্পা ৫১ ও জেসি ২৬ রান করেন। ২০৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সোমা ও ডলির বোলিং তোপে মাত্র ৪৭ রানে আলআউট হয়ে যায় জামালপুর। খেলেছে ১২ ওভার ২ বল। সোমা মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট এবং ডলি ১৩ রানে ৩ উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০১৬ ঘ.