২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কমেছে টিআরপি

ইংল্যান্ডের পর চলমান অস্ট্রেলিয়া সফরেও এখন পর্যন্ত চরম ব্যর্থ ভারত। ফলে টেলিভিশনে খেলা দেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশটির দর্শকরা, কমে গেছে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি)। যেখানে ২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই টেস্টে টিআরপি ছিল ১.০৭ ও ১.৩০, সেখানে এবার প্রথম দুই টেস্টে টিআরপি মাত্র ০.৮৯ ও ০.৭০!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের পর চলমান অস্ট্রেলিয়া সফরেও এখন পর্যন্ত চরম ব্যর্থ ভারত। ফলে টেলিভিশনে খেলা দেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশটির দর্শকরা, কমে গেছে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি)। যেখানে ২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই টেস্টে টিআরপি ছিল ১.০৭ ও ১.৩০, সেখানে এবার প্রথম দুই টেস্টে টিআরপি মাত্র ০.৮৯ ও ০.৭০! ‘টিএএম স্পোটর্স’র গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। প্রথম টেস্ট শুরুর আগে ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে সিরিজে জেতার এটাই ভারতের সবচেয়ে ভালো সুযোগ। সেই সঙ্গে ছিল শচীন টেন্ডুলকারের শতকের শতক পাওয়ার হাতছানি। কিন্তু সেসবও দর্শকদের ধরে রাখতে পারেনি। দর্শকরা প্রিয় দলের জয় দেখতেই ভালোবাসেন। আর সেই কারণেই ভারতে টিআরপি কমে গেলেও অ্যাশেজ সিরিজের তুলনায় অস্ট্রেলিয়ায় টিআরপি বেড়েছে ৩০ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৬ ঘ.