২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশে টেস্ট জেতার সামর্থ্য নেই ধোনির দলের’

বিদেশের মাটিতে ভারতের বর্তমান দলের টেস্ট ম্যাচ জেতার সামর্থ্য নেই বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। একই সঙ্গে ভারতের ক্রিকেটের উন্নতির স্বার্থে সততার সঙ্গে বলিষ্ঠ সিদ্ধান্ত নেয়ার জন্য জাতীয় নির্বাচকদের প্রতি আহ্বানও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশের মাটিতে ভারতের বর্তমান দলের টেস্ট ম্যাচ জেতার সামর্থ্য নেই বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। একই সঙ্গে ভারতের ক্রিকেটের উন্নতির স্বার্থে সততার সঙ্গে বলিষ্ঠ সিদ্ধান্ত নেয়ার জন্য জাতীয় নির্বাচকদের প্রতি আহ্বানও জানান তিনি। পার্থে রোববার ভারত অস্ট্রেলিয়ার কাছে এক ইনিংস ও ৩৭ রানে হার মানে। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিতে নেয় ৩-০ ব্যবধানে। সৌরভ বলেন, বিদেশের মাটিতে এত দীর্ঘ সময় ধরে কোনো ভারতীয় দলের এ রকম খারাপ সময় কেটেছে কি না, তা তিনি মনে করতে পারছেন না। “দ্বিতীয় ইনিংসে আবারো ভারতের অসহায় আত্মসমর্পণে হতাশার আসলে কিছুই নেই। বরং এটা ছিল প্রত্যাশিত,” বলেই চলেন তিনি, “বিদেশের মাটিতে এই দলটি যে জিততে পারবে না, এখন তা মেনে নিয়েছি।” দেশবাসী ও প্রচার মাধ্যমের সমালোচনা এই দলটির প্রাপ্য বলে তিনি মনে করেন। সাবেক এই অধিনায়ক কাউকে বলির পাঁঠা না বানিয়ে ভারতের ক্রিকেটের যাতে উন্নতি ঘটে, এমন সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচকদের প্রতি আহ্বান জানান। ভারতের সফল টেস্ট অধিনায়কদের একজন সৌরভ। ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫০ ঘ.