ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বিশ্বকাপের পর আবার ভারতের ওয়ানডে দলে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের ভারতীয় দলে রাখা হয়েছে ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে।
৫ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার তৃতীয় দল শ্রীলঙ্কা।
ওয়ানডেতে টেন্ডুলকারের প্রত্যাবর্তন ছাড়া ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিংয়েরও এই দলে থাকার গুঞ্জন শোনা যাচ্ছিলো। এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এই অলরাউন্ডারের অস্ট্রেলিয়ায় যাওয়ার ইচ্ছা পূরণ হয়নি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে সর্বশেষ ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
অ্যাডিলেডে শেষ টেস্টেও তিন অংকের ঘরে যেতে না পারলে ত্রিদেশীয় সিরিজে টেন্ডুলকারের শততম শতক নিয়ে ক্রিকেট-ভক্তদের আগ্রহ বজায় থাকবে যথারীতি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিরানব্বইতম শতক করেছিলেন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক। এর পর ১০ টেস্টে ১৯ ইনিংসে ব্যাট করে ৭৪০ রান করলেও কাক্সিক্ষত শতকের দেখা আর পাননি। যদিও দুবার বেশ কাছাকাছি (৯৪ ও ৯১) চলে গিয়েছিলেন। এক বার ৮০ রানও করেছিলেন টেন্ডুলকার।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মনোজ তিওয়ারি, পার্থিব প্যাটেল, জহির খান, উমেশ যাদব, ইরফান পাঠান, বিনয় কুমার, প্রাভিন কুমার, রাহুল শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০০ঘ.
bdnews24