২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জাতীয় মহিলা ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলা। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

শেরপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেটের শেরপুর অঞ্চলের খেলা। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। টস জিতে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৬৮ রানে অলআউট হয়ে যায় ময়মনসিংহ। জবাবে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেরপুর। এর আগে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নেত্রকোনা ও গাইবান্ধাকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপপরিষদের সম্পাদক নাজিমূল হক নাজিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/১৯৩৫ঘ.