ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৫ দিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
ঢাকায় পা রেখেই সিরিজের প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রামের দিকে ছুটবে দলটি।
১৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২০, ২১ ও ২৪ জানুয়ারি একই মাঠে প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৮ ও ৩০ জানুয়ারি চতুর্থ ও পঞ্চম ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
৩ ফেব্র“য়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ এবং ৫ ফেব্র“য়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে দল দুটি।
পরদিন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ: সৌম্য সরকার, আসলাম হোসেন, আল আমিন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন নুরুজ্জামান, আসিফ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নূর হোসেন, জাকারিয়া মাসুদ, কাজী নুরুল হাসান, লিটন কুমার দাস, আনামুল হক, সালমান হোসেন ও তৌহিদ তারেক খান।
ইংল্যান্ড: এডাম বল (অধিনায়ক), মোহাম্মদ আবিদ, শোজায়ার আলী, ড্যানিয়েল বেল ডারমন্ড, বেন ফোয়াকেস, গ্যাভিন গ্রিফিথ, ব্রেট হাটন, অনীশ কপিল, স্যাম কেলসাল, জ্যাক লেনিং, ক্রেগ ওভাটন, রামি সিং, কিষেন ভেলানি ও স্যাম উড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৩৯ ঘ.
bdnews24