ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন সোহরাওয়ার্দী শুভ।
এ নিয়ে সিরিজে তৃতীয় অধিনায়কের দেখা পেল ‘এ’ দল। এর আগে প্রথম ম্যাচে মাহমুদুল¬াহ রিয়াদ ও দ্বিতীয় ম্যাচে ধীমান ঘোষ দলকে নেতৃত্ব দেন।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো দলকেই যেন বেশি সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রতি ম্যাচের জন্য আলাদা দল গঠন করছেন নির্বাচকরা।
পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
তৃতীয় ওয়ানডের ‘এ’ দল: সোহরাওয়ার্দী শুভ (অধিনায়ক), রনি তালুকদার, নাসির উদ্দিন ফারুক, নাফিস ইকবাল, জুনায়েদ সিদ্দিক, মেহরাব হোসেন, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল হাসান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), এনামুল হক জুনিয়র, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ তাজিন ও কাজী কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৪ঘ.
bdnews24