২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের জীবনে আশার আলো

স্পট ফিক্সিং-এর দায়ে কারাদণ্ড পাওয়া পাকিস্তানের প্রতিশ্র“তিশীল ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেট-জীবন নতুন করে শুরু হওয়া সম্ভব বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিং-এর দায়ে কারাদণ্ড পাওয়া পাকিস্তানের প্রতিশ্র“তিশীল ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেট-জীবন নতুন করে শুরু হওয়া সম্ভব বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফ। ২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে লন্ডনের একটি আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও আমিরকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) গত ফেব্র“য়ারি থেকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করে তিন জনের ওপরে। আদালতের রায়ের পর ১৯ বছর বয়সী আমিরকে ছয় মাসের জন্য কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন। পাকিস্তানের ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে আশরাফ বলেন, “যখন আইসিসি আমিরকে খেলার অনুমতি দেবে এবং শাস্তির মেয়াদ শেষ হবে তখন তার মনোবিদের পরামর্শের প্রয়োজন হবে বলেই আমার বিশ্বাস। এরপর নির্বাচকরা তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।” “নির্বাচকরা তাকে আবার দলে সুযোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এখনো তার বয়স অনেক কম,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১১ঘ.