২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন অ্যালবি মরকেল

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলে রাখা হয়েছে অলরাউন্ডার অ্যালবি মরকেলকে। হাঁটুর চোটে আক্রান্ত ব্যাটসম্যান ডিন এলগারের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলে রাখা হয়েছে অলরাউন্ডার অ্যালবি মরকেলকে। হাঁটুর চোটে আক্রান্ত ব্যাটসম্যান ডিন এলগারের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১২ সদস্যের টেস্ট দলে থাকলেও খেলার সুযোগ পাননি এলগার। অ্যালবি মরকেল সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১০ সালের নভেম্বরে, দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে। ৫১টি ওয়ানডে খেলে ৬৭৯ রান করার পাশাপাশি ডানহাতি পেসে ৫০ উইকেট নিয়েছেন তিনি। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে চোটে পড়ে মাঠে বাইরে চলে যাওয়া ওয়েইন পারনেল এখন সম্পূর্ণ সুস্থ। এই বাঁহাতি পেসারকেও রাখা হয়েছে ওয়ানডে সিরিজের দলে। ১১ জানুয়ারি প্রথম ওয়ানডে হবে পার্লে। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, জোহান বোথা, জেপি ডুমিনি, ফাফ দু পে¬সি, জ্যাক ক্যালিস, রোরি ক্লেইনভেল্ট, অ্যালবি মরকেল, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৩ঘ.