২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের জয়

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল। টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড লায়ন্স। জবাবে ইমরুল কায়েসের অর্ধশতকের সুবাদে মাত্র ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের (২৩) সঙ্গে ৪৭ ও দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের (২২) সঙ্গে ৪৪ রানের দুটো কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব ইমরুলের (৫৩)। দলীয় ১২৭ রানে আউট হওয়ার আগে অধিনায়ক মাহমুদুল¬াহর সঙ্গে ৩৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন তিনি। ইমরুলের ৮৩ বলের ইনিংসে ৬টি চার। ১৭ ওভার অব্যবহৃত রেখে পাওয়া জয়ে ৩৮ রানে অপরাজিত মাহমুদুল¬াহরও বড় অবদান। দুটি করে উইকেট নেন ড্যানি ব্রিগস ও নাথান বাক। এর আগে ব্যাট করতে নেমে আল-আমিনের তোপের মুখে ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। পঞ্চম উইকেটে জোনাথন বেয়ারস্টোর (২২) সঙ্গে ৪৬ ও ষষ্ঠ উইকেটে স্কট বার্থউইকের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেন জোসেফ বাটলার (৪৬)। তবে ৫ উইকেটে ১২২ রান করে বড় সংগ্রহ গড়ার স্বপ্ন দেখলেও ১৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে দেড় শও করতে পারেনি সফরকারীরা। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ৩টি করে উইকেট নেন আল-আমিন ও নূর হোসেন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চট্টগ্রামের তিনটি ওয়ানডেতে মাহমুদুল¬াহর ‘এ’ দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু শনিবার গভীর রাতে বিসিবি জানিয়েছে, প্রথম ম্যাচের পর ‘এ’ দলের সঙ্গে থাকছেন না তিনি। পরের দুই ম্যাচের অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২১ঘ.