ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বর্ধিত সাধারণ সভা (ইজিএম)। বিসিবির পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ফাঁকা জায়গায় অনুশীলনের জন্য অবকাঠামো গড়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে আলোচনায় বসবে তারা।
ক্রীড়া উন্নয়ন বিভাগের (গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) অধীনে থাকা ২০ জন কোচের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিসিবি।
বিসিবির কিউরেটরদের দক্ষতা বৃদ্ধি ও নতুন কিউরেটর গড়ে তোলার জন্য জেলা পর্যায়ে কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উচ্চ প্রশিক্ষণের জন্য কিউরেটরদের বিদেশে পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫০ঘ.
bdnews24