২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দিকে আর্থারের তীর

পার্থের বাউন্সি উইকেটে ভারতের ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ মাইক আর্থার। তার যুক্তি সিডনির ব্যাটিং সহায়ক উইকেটেই রানের জন্য ভারতের ব্যাটসম্যানদের যেভাবে লড়াই করতে হয়েছে সেখানে বাউন্সি উইকেটে তারা দিশা খুঁজে পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থের বাউন্সি উইকেটে ভারতের ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ মাইক আর্থার। তার যুক্তি সিডনির ব্যাটিং সহায়ক উইকেটেই রানের জন্য ভারতের ব্যাটসম্যানদের যেভাবে লড়াই করতে হয়েছে সেখানে বাউন্সি উইকেটে তারা দিশা খুঁজে পাবে না। এক দিন বাকি থাকতেই সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৬৮ রানে হেরেছে ভারত। চার ম্যাচের সিরিজে তারা ০-২ তে পিছিয়ে আছে। সিডনিতে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৪০০ রান করলেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমে আর্থার বলেন, “প্রথম ইনিংসে খুবই নড়বড়ে ছিলো ভারত। দ্বিতীয় ইনিংসে তারা রান পেয়েছে। কিন্তু সিডনির উইকেট অনেকটাই ভারতীয় উপমাহাদেশের উইকেটের মত। পার্থের উইকেট একদমই আলাদা। ওখানে উইকেট প্রচুর গতি ও বাউন্স আছে। তাই সেখানে তারা কেমন ব্যাটিং করে সেটা দেখা বেশ মজার হবে।” ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপ এখন পর্যন্ত ব্যর্থ। তিন অভিজ্ঞ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের দলে জায়গা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের ক্রিকেটারা ব্যক্তিগত ভাবে বড় মাপের খেলোয়াড় হলেও একটি দল গড়ে তুলতে পারছে না বলেই কি তাদের পারফমেন্সের এত খারাপ অবস্থা? এই প্রশ্নের জবাবে আর্থার বলেন, “আমি এটা কখনোই বলিনি। তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তাছাড়া খুব বেশিদিন আগের কথা নয় যে, ভারত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো। ব্যক্তিগতভাবে তারা প্রত্যেকেই দারুণ খেলোয়াড় এবং দল হিসেবে তারা ভালো কিছু সাফল্য পেয়েছে।” ১৩ জানুয়ারি পার্থে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৮ ঘ.