ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একাদশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স।
টস জিতে ব্যাট করতে নেমে রনি তালুকদার অর্ধশতক করলেও ৪৩ ওভার ২ বলে ১৮৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ একাদশ। জবাবে ৩৬ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
জেসন রয় (৪০) ও জোসেফ রুটের (৩৫) মধ্যে মাত্র ১১ ওভারে গড়ে ওঠা ৭৬ রানের উদ্বোধনী জুটি লায়ন্সের জয়ের প্রধান ভিত্তি।
এরপর জেমস ভিন্সের ২৭, অধিনায়ক জেমস টেলরের ২৪, জোনাথন বেয়ারস্টোর ২১ ও জোসেফ বাটলারের অপরাজিত ২৮ রান ৮২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় সফরকারীদের।
৮ ওভারে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নেয়া লেগস্পিনার নূর হোসেন বাংলাদেশ একাদশের সবচেয়ে সফল বোলার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৪ রানের মধ্যে ইমরুল কায়েস (৪) ও জহুরুল ইসলামকে (২) হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ একাদশ। তৃতীয় উইকেটে রনি তালুকদারের সঙ্গে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের ৭১ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে স্বাগতিকদের সাজঘরে।
অর্ধশতকে পৌঁছানোর পরপরই আউট হয়ে যান রনি (৫৩)। তার ৫৬ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।
এরপর চতুর্থ উইকেটে শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন মাহমুদুল্ল¬াহ। দলীয় ১৩২ রানে মাহমুদুল্ল¬াহর (৪৬) বিদায়ের পর শুভাগত (৩১) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।
এক সময় ৪ উইকেটে ১৫৬ রান করলেও ৩০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে দুশও করতে পারেনি স্বাগতিকরা।
বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিগস (৪/৪১) ও ডানহাতি পেসার জ্যাক ব্র“কসের (৩/২৮) দুর্দান্ত বোলিংই তার কারণ।
৮ জানুয়ারি একই মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫০ঘ.
bdnews24