২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল

ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাহমুদুল্ল¬াহ রিয়াদের নেতৃত্বে চট্টগ্রাম পৌঁছেছে ১৩ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাহমুদুল্ল¬াহ রিয়াদের নেতৃত্বে চট্টগ্রাম পৌঁছেছে ১৩ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। তবে এই দলে নেই স্পিনার ইলিয়াস সানি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-প্রাইম দলেশ্বর ম্যাচে বাঁ হাতে চোট পাওয়ায় দল থেকে বাদ পড়েছেন তিনি। সানির বদলে দলে জায়গা পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। ৬ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্স একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। ৮, ১০ ও ১৩ জানুয়ারি একই মাঠে হবে প্রথম তিনটি ওয়ানডে। ১৬ ও ১৮ জানুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শেষ দুটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে ২১ ও ২৩ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টিও খেলবে ইংল্যান্ড লায়ন্স ও বাংলাদেশ ‘এ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৩ঘ.