২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ইলিয়াস সানি

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সময় চোট পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। তার বাঁহাতে তিনটি সেলাই পড়েছে। অন্তত এক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সময় চোট পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। তার বাঁহাতে তিনটি সেলাই পড়েছে। অন্তত এক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। বুধবার ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দলেশ্বরের বিপক্ষে নিজের প্রথম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান আবাহনীর এই ক্রিকেটার। এরপর ঢাকায় এসে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সানি বলেন, “বোলিং হাতে (বাঁ হাতে) চোট পাওয়ায় ব্যাপারটা বেশ গুরুতর। আপাতত এক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।” “এই হাতে বল করি বলে খেলতে নামলে ফিল্ডিংয়ের সময় সতর্ক থাকতে হবে। বিসিবির ক্রীড়া চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনিও আমাকে বিশ্রামে থাকতে বলেছেন,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫০ঘ.