২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেহজাদের শতক, আবাহনী-মোহামেডানের টানা দ্বিতীয় জয়

পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। এছাড়া টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী-মোহামেডান। আবাহনী ১১০ রানে প্রাইম দলেশ্বরকে এবং মোহামেডান ৮ উইকেটে সূর্যতরুণকে হারিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। এছাড়া টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী-মোহামেডান। আবাহনী ১১০ রানে প্রাইম দলেশ্বরকে এবং মোহামেডান ৮ উইকেটে সূর্যতরুণকে হারিয়েছে । আবাহনী-প্রাইম দলেশ্বর ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রাইম দলেশ্বর। ভারতের রজত ভাটিয়ার ৮৭, ইংল্যান্ডের পিটার ট্রেগোর ৬৮ এবং অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের ৬২ রানের তিনটি চমৎকার ইনিংসের সুবাদে ৯ উইকেটে ২৭০ রান করে আবাহনী। জবাবে ৪০ ওভার ৫ বলে ১৬০ রানে অলআউট হয়ে যায় প্রাইম দলেশ্বর। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান ইফতেখার নাঈমের। ২৪ রানে ৪ উইকেট নিয়ে আবুল হোসেন আবাহনীর সফলতম বোলার। তৃতীয় ম্যাচে এটি আবাহনীর দ্বিতীয় জয়। মোহামেডান-সূর্যতরুণ বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের রাজা আলীর ৫০ ও হান্নান সরকারের ৩৭ রানের সুবাদে ৯ উইকেটে ২০৪ রান করে সূর্যতরুণ। তৃতীয় উইকেটে হান্নান ও রাজা আলী ৭৭ রানের জুটি গড়লেও সূর্যতরুণ লড়াই করার মতো সংগ্রহ পায়নি। মোহামেডানের সেরা বোলার ইয়াসিম মর্তুজা ৪ উইকেট নেন ৩১ রানের বিনিময়ে। জবাবে ইমরুল কায়েস ও অধিনায়ক নাঈম ইসলামের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ৬৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ইমরুল ও নাঈমের অবিচ্ছিন্ন ১৩৯ রানের জুটি সহজ জয় এনে দেয় মোহামেডানকে। ইমরুল ৯১ ও নাঈম ৬৩ রানে অপরাজিত থাকেন। আবাহনীর মতো মোহামেডানেরও এটি তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। সমান ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে সূর্যতরুণ। গাজী ট্যাঙ্ক-ভিক্টোরিয়া মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে গাজী ট্যাঙ্ককে ব্যাট করতে পাঠায় ভিক্টোরিয়া। ঘন কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। ব্যাট করতে নেমে অধিনায়ক মিথুন আলীর অর্ধশতকের সুবাদে ৪৭ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২১৫ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে শেহজাদের শতক ৪২ ওভার ৪ বলে সহজেই লক্ষ্যে পৌঁছে দেয় ভিক্টোরিয়াকে। অবশ্য গাজী ট্যাঙ্কের ফিল্ডাররা তিনটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ফলাফল অন্যরকমও হতে পারতো। দুবার জীবন পেয়ে ১৬টি চার ও দুটি বিশাল ছক্কায় ১০২ বলে ১১৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন শেহজাদ। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৮ রানে ২ উইকেট হারানোর পর শেহজাদ ও তার স্বদেশী কামরান সাজিদের ৯৬ রানের জুটি বড় জয়ের ভিত গড়ে দেয় ভিক্টোরিয়াকে। শেহজাদ আউট হয়ে গেলেও ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই ফেরেন কামরান। অধিনায়ক সাকিব আল হাসানের (অপরাজিত ১৩) সঙ্গে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। এর আগে মিথুনের ৭১ রানের সুবাদে দু শ পেরোয় গাজী ট্যাঙ্ক। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শাহজেব হাসানের ব্যাট থেকে। ৩৯ রানে ৩ উইকেট নেন আল আমিন হোসেন। তিন খেলার সবগুলোতেই জয় পেলো ভিক্টোরিয়া। সমান ম্যাচে গাজী ট্যাঙ্কের এটি প্রথম হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৮ঘ.