২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি

ডারবানে দ্বিতীয় টেস্ট ২০৮ রানে জিতে সিরিজ জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। এবার তাদের সামনে আরেকটি অর্জনের হাতছানি। সোমবার থেকে কেপটাউনে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে জিততে পারলে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের আনন্দেও ভেসে যাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডারবানে দ্বিতীয় টেস্ট ২০৮ রানে জিতে সিরিজ জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। এবার তাদের সামনে আরেকটি অর্জনের হাতছানি। সোমবার থেকে কেপটাউনে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে জিততে পারলে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের আনন্দেও ভেসে যাবে তারা। ডারবানে হেরে গিয়ে তেতে থাকা স্বাগতিকদের কেপটাউনে পেস সহায়ক উইকেট চাওয়ারই কথা। কেপটাউনে অবশ্য পেসারদের চেয়ে স্পিনাররা বেশি সহায়তা পান সাধারণত। দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, চোট কাটিয়ে ফিরছেন অভিষেকের পর বেশ কয়েক বার ইনিংসে ৫ উইকেট নেয়া ভারনন ফিল্যান্ডার। তার জায়গায় সুযোগ পাওয়া মার্চেন্ট ডি ল্যাঙ্গেও দারুণ সফল। তাই দুজনের মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে মধুর সমস্যায় দক্ষিণ আফ্রিকানরা। তবে ব্যাটসম্যানদের নিয়ে স্বাগতিকরা ভীষণ বিপাকে। ডারবান টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন জ্যাক ক্যালিস। রান পাননি মার্ক বাউচার এবং অ্যাশওয়েল প্রিন্সও। ডারবানে দুই ইনিংস মিলিয়ে ১৮ রান করা প্রিন্স অবশ্য বাদ পড়েছেন দল থেকে। তার জায় গায় দলে ফিরেছেন আলভিরো পিটারসেন। অন্যদিকে দারুণ এক শতক হাঁকিয়ে রানে ফিরেছেন শ্রীলঙ্কার দুই ব্যাটিং ভরসা কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবীরা। এ দুজনের সঙ্গে অধিনায়ক তিলকরতেœœ দিলশান, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল, থারাঙ্গা পারানাভিতানাকে নিয়ে গড়া অতিথিদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। তাই সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে জমজমাট লড়াইয়ের আভাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.