ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার রায়ান হ্যারিসকে ১২ জনের দলে নিলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। মেলবোর্নে প্রথম টেস্টে এই দলটি ভারতকে হারায় ১২২ রানে।
সা¤প্রতিক সময়ে সাফল্যের পাশাপাশি ব্যর্থতারও মুখ দেখতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এ অবস্থায় দ্বিতীয় টেস্টকে দলের ধারাবাহিকতার উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করছেন ক্লার্ক। খেলা শুরু হবে মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)।
এসসিজিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সত্যিই যেমন চমৎকার ক্রিকেট খেলেছি তেমনি এমনও ক্রিকেট খেলেছি, যা আমরা ভুলে যেতে চাই।”
এ অবস্থায় এই টেস্টের মধ্য দিয়ে দলের ধারাবাহিকতার পরীক্ষা হয়ে যাবে বলে তিনি মনে করছেন।
ফাস্ট বোলার হ্যারিসকে নেয়া হয়েছিল ১২ জনের দলে। কিন্তু তাকে খেলানো হচ্ছে না। খেলছেন স্পিনার নাথান লায়নই।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলনায়ক বলেন, “মেলবোর্নে আমরা যেভাবে খেলেছি, তাতে দলে পরিবর্তন আনা খুবই কঠিন।”
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইক হাসি, ব্র্যাড হ্যাডিন, পিটার সিডল, বেন হিলফেনহস, জেমস প্যাটিনসন ও নাথান লায়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৫ ঘ.
bdnews24