ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপ কোবরাসের বিপক্ষে জয় পেলে এক ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত মুম্বাই ইন্ডিয়ান্সের।
কিন্তু মুম্বাইয়ের ইনিংস শেষেই ভারী বৃষ্টি নামায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় মুম্বাই ও কোবরাসের খেলা। এ কারণে 'এ' গ্র"প থেকে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে থাকলো সব দলের। এ নিয়ে তিন খেলা থেকে ৫ পয়েন্ট পেল মুম্বাই। অন্য দিকে সমান খেলায় কোবরাসের সংগ্রহ ৩ পয়েন্ট।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কোবরাস।
ব্যাট করতে নেমে সারুল কানওয়ার ও এইডেন ব্লিজার্ড মুম্বাইকে ভালো সূচনা এনে দেন। কিন্তু দলীয় ৬৫ রানে ব্লিাজার্ড (১৯) ও ৬৯ রানে অম্বতি রাইডু (৬) বিদায় নিলে ধাক্কা খায় মুম্বাই।
বিধ্বংসী মেজাজে থাকা কানওয়ার (৪৫) ৬ রান পরেই রাইডুকে অনুসরণ করলে চাপে পড়ে দলটি। তিনি তার ২১ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৫টি ছয় দিয়ে।
দলকে সেখান েেক টেনে তুলেন কিয়েরন পোলার্ড ও জেমস ফ্রাঙ্কলিন। চর্তু উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তারা। দলীয় ১৪৪ রানে ফ্রাঙ্কলিন (১৮) সাজঘরের পথ ধরলেও অবিচল ছিলেন পোলার্ড।
নিজের অর্ধশতকে পৌঁছে পোলার্ড (৫৮) বিদায় নিলে মুম্বাইয়ের রান তোলার গতি বেশ কিছুটা কমে আসে। তার ৩৭ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছয় রয়েছে।
শেষ পর্যন্ত অ্যান্ড্রু সাইমন্ডস ও অধিনায়ক হরভজন সিং দলকে লড়াই করার পুুঁজি গড়ে দেন। সাইমন্ডস ১৪ ও হরভজন ৩ রানে অপরাজিত থাকেন।
কোবরাসের পক্ষে রবিন পিটারসন ২ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৮ ঘ.
bdnews24