২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের একদিনের দলে দুই নতুন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রথম দুটো একদিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে নতুন মুখ দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রথম দুটো একদিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে নতুন মুখ দুজন। তারা হলেন কর্নাটকের মিডিয়াম পেসার শ্রীনাথ অরবিন্দ ও পাঞ্জাবের লেগস্পিনার রাহুল শর্মা। এছাড়া দলে ফিরেছেন ফাস্ট বোলার উমেশ যাদব। গত ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে দলে নেই বেশ কয়েক জন তারকা। তারা হলেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, জহির খান, যুবরাজ সিং, রোহিত শর্মা, মুনাফ প্যাটেল ও ইশান্ত শর্মা। এরা সবাই ইংল্যান্ড সফরের সময় চোট পান এবং এখনো খেলার মতো সুস্থ হয়ে ওঠেননি। আশিষ নেহরা নিজেকে সুস্থ ঘোষণা করলেও তাকে দলে নেয়ার ঝুঁকি নেননি ভারতের নির্বাচকরা। ১৪ অক্টোবর হায়দারাবাদে ও ১৭ অক্টোবর দিল্লিতে প্রথম দুটো একদিনের খেলা অনুষ্ঠিত হবে। সফরে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ভারতের দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ অরুণ, উমেশ যাদব, বিনয় কুমার, শ্রীনাথ অরবিন্দ, রাহুল শর্মা, মনোজ তিওয়ারি ও প্রাভিন কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭০০ঘ.