২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের প্রথম জয়

দ্বিতীয় খেলায় এসে প্রথম জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বর্তমান শিরোপাধারী চেন্নাই সুপার কিংস। অন্য দিকে সমান খেলায় এটি কেপ কোবরাসের প্রথস পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় খেলায় এসে প্রথম জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বর্তমান শিরোপাধারী চেন্নাই সুপার কিংস। অন্য দিকে সমান খেলায় এটি কেপ কোবরাসের প্রথস পরাজয়। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বুধবার কোবরাসকে ৪ উইকেটে হারিয়েছে ভারতের দলটি। তখনো হাতে ছিল ২ বল। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে কোবরাস। জবাবে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৬ রানে পৌঁছে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ৭৭ রানের মধ্যে বিদায় নেন দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান। মাইক হাসি ২৯, মুরালি বিজয় ১৪ ও সুরেশ রায়না ২০ শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেন নি। দুই অঙ্কের কোঠায় পা রাখার আগেই সাজঘরে ফেরেন এস বদ্রিনাথ (২) ও ঋদ্ধিমান সাহা (৬)। ষষ্ঠ উইকেটে ডোয়াইন ব্র্যাভো ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪৩ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার পাশাপাশি দলকে ফেরান লড়াইয়ে। দলীয় ১২০ রানে ধোনি (১৫) বিদায় নিলেও অবিচল ছিলেন ব্র্যাভো। শেষ পর্যন্ত ব্র্যাভো ও আলবি মরকেল দলকে এনে দেন স্বস্তির জয়। ব্র্যাভো ৪৬ ও মরকেল ৬ রানে অপরাজিত থাকেন। ব্র্যাভোর ২৫ বলের ইনিংসটিতে ৩টি চার ও ২টি ছয় রয়েছে। কোবরাসের পক্ষে জেপি ডুমিনি ৪ উইকেট নেন ২০ রানে। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার দলটির। ৩৫ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি ৬ ও হার্শেল গিবস ১৮। দ্বিতীয় উইকেটে ড্যান ভিলাস ও ওয়াইজ শাহ ৩২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৬৭ রানে ভিলাস (১৮) বিদায় নিলেও রানের চাকা সচল রােেখন শাহ। চতুর্থ উইকেট জুটিতে শাহ ও ডুমিনি ৪৭ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। কিন্তু দলীয় ১২৪ রানে ডুমিনি (২৯) ও ১২৬ রানে শাহ (৪৫) বিদায় নিলে চাপে পড়ে কোবারাস। শাহ তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ১টি ছয় দিয়ে। দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর আর তেমন এগোয়নি কোবরাসের ইনিংস। শেষ পর্যন্ত অধিনায়ক জাস্টিন ক্যাম্প ৫ ও ভারনন ফিল্যান্ডার ২ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের পক্ষে ব্র্যাভো, ডোগ বোলিঙ্গার ও মরকেল দুটি করে উইকেট নেন। এ জন্য ব্র্যাভো দেন ২৩ রান। বোলিঙ্গার ২৬। মরকেল ২৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৯ ঘ.