ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার মিচেল জনসন। আর একদিনের দলে জায়গা মেলেনি ভিক্টোরিয়ার ব্যাটসম্যান ডেভিড হাসির।
তবে উভয় দলে জায়গা পেয়েছেন তরুণ ফাস্ট বোলার প্যাট্রিক কামিন্স ও জেমস প্যাটিনসন। টি-টোয়েন্টি দলে ঠাঁই মিলেছে উঠতি অলরাউন্ডার মিচেল মার্শের।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দু'টো টেস্ট, দু'টো টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি খেলা দু'টো হবে ১৩ ও ১৬ অক্টোবর। আর ১৯ অক্টোবর হবে তিন ম্যচের একদিনের সিরিজের প্রথমটি।
টেস্ট দল এখনো ঘোষণা করা হয়নি। আগামী মাসের প্রথম দিকে দলের সদস্যদের নাম ঘোষণা করার কথা।
প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, জনসনের বদলে টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে ডোগ বলিঞ্জারকে।
ডেভিডকে দলে নেয়া প্রসঙ্গে হিলডিচ বলেন, "স¤প্রতি চমৎকার খেলছেন তিনি। একদিনের দলে জায়গা পাওয়া তার প্রাপ্য।
টি-টোয়েন্টি দল: ক্যামেরোন হোয়াইট (অধিনায়ক), শেন ওয়াটসন, ডোগ বলিঞ্জার, প্যাট্রিক কামিন্স, আরন ফিঞ্চ, ডেভিড হাসি, ব্রেট লি, মিচেল মার্শ, শন মার্শ, স্টিফেন ও'কিফ, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
একদিনে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডোগ বোলিঞ্জার, প্যাট্রিক কামিন্স, জাভিয়ের ডোয়ার্টি, ব্র্যাড হ্যাডিন, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৯ ঘ.
bdnews24