ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন ও মার্সেল।
আরবি গ্র"পের প্রতিষ্ঠান মার্সেল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের টাইটেল স্পন্সর হয়েছে।
অন্যদিকে একই গ্র"পের আরেক প্রতিষ্ঠান ওয়ালটন টেস্ট ও একদিনের সিরিজের টাইটেল স্পন্সর। টেস্ট সিরিজে দুটি ও একদিনের সিরিজে তিনটি ম্যাচ রয়েছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহা ব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী এসব তথ্য জানান। এ সময় আরবি গ্র"পের পরিচালক মো. মিজানুর রহমান ও হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির বাণিজ্যিক কমিটির সদস্য জুলফিকার আহমেদ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন জানান, "টাইটেল স্পন্সর, প্যাকেজ ১ ও প্যাকেজ ২ বাবদ ১ লাখ ৯৫ হাজার ডলার পেয়েছে বিসিবি। এর মধ্যে প্রাইজমানি রয়েছে ৫৯ হাজার ডলার।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্পন্সরের কাছ থেকে ২ লাখ ৬৫ হাজার ডলার পাওয়ার লক্ষ্য ছিলো আমাদের।"
"দরপত্রের মাধ্যমে আরবি গ্র"প টাইটেল স্পন্সর হয়েছে। দুটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেন, এর মধ্যে আরবি গ্র"পের প্রস্তাব গ্রহণ করেছে বিসিবি" যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১১ঘ.
bdnews24