২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার নতুন কোচ জিওফ মার্শ

শ্রীলঙ্কার ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ও কোচ জিওফ মার্শ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ও কোচ জিওফ মার্শ। স্বদেশী কোচ ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানন বেলিস। মার্শ নতুন দলের সঙ্গে ২৭ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন। নিশ্চিত করেছেন, আইপিএল দল পুনা ওয়ারিয়র্সের কোচ হিসেবে আর থাকছেন না তিনি। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, "এ ব্যাপারে পুনা ওয়ারিয়র্সের সঙ্গে আমি কথা বলেছি। তবে, আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব পালন সময় সাপাক্ষে একটি ব্যাপার। দুই দলে একসঙ্গে কাজ করা আদৌ সম্ভব হবে না।" "পুনা ওয়ারিয়র্সে কাজ করা আমি উপভোগ করেছি। তারা দারুণ একটি পরিবার। একটি আন্তর্জাতিক দলের কোচিং করানোকে তারা সম্মানের ব্যাপার বলে মনে করে," যোগ করেন তিনি। অস্ট্রেলিয়ার সা¤প্রতিক শ্রীলঙ্কা সফরের সময় মার্শ ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। তিনি যোগ দেয়ায় দলটির প্রধান কোচ পদের শূন্যতার অবসান হল। এর আগে বেলিসের সহকারী কোচ স্টুয়ার্ট ল ইংল্যান্ড সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন। পরে তিনি বাংলাদেশের দায়িত্ব নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রুমেশ রতœায়েকে। মার্শ অস্ট্রেলিয়ার পক্ষে ৫০টি টেস্ট ও ১১৯টি একদিনের ম্যাচ খেলেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য মনে করেন, অস্ট্রেলিয়ার মতো শ্রীলঙ্কাও পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে। দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গত দুই বছরে খেলা থেকে সরে দাঁড়িয়েছেন। মার্শ মনে করেন, শিগগির পুরনো জায়গা ফিরে পাবে শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১২ ঘ.