২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরেও গেইল নেই

বাংলাদেশ সফরেও দলে জায়গা হলো না ক্রিস গেইলের। উইকেটরক্ষক দিনেশ রামদিন ও অফ-স্পিনার শেন শিলিংফোর্ড ফিরলেও চোটের কারণে দলে নেই রামনরেশ সারোয়ান। আর বাদ পড়েছেন ডোয়াইন ব্রাভো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরেও দলে জায়গা হলো না ক্রিস গেইলের। উইকেটরক্ষক দিনেশ রামদিন ও অফ-স্পিনার শেন শিলিংফোর্ড ফিরলেও চোটের কারণে দলে নেই রামনরেশ সারোয়ান। আর বাদ পড়েছেন ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে দলে নেই গেইল। দেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলেন সারোয়ান। ভারতের বিপক্ষে একদিনের সিরিজে ভালোই কথা বলেছে তার ব্যাট। হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। তবে টেস্ট সিরিজ ভালো কাটেনি তার। শেষ টেস্টে তো দর্শক হয়ে থাকতে হয়। টেস্ট দলে অবশ্য জায়গা পেয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল। রামদিন দলে ফেরায় কপাল পুড়েছে কার্লটন বগের। একদিনের সিরিজে খেলা হচ্ছে না তার। তবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি টেস্ট ক্রিকেট। দলে জায়গা পেয়েছেন তিনি ঠিকই। কিয়েরন পাওয়েল ও ক্রেগ ব্রাথহোয়াইটও দলে রয়েছেন। আর একদিনের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কার্লোস ব্রাথহোয়াইট। সফরে দুটো টেস্ট, তিনটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সফর শুরু হবে ৭ অক্টোবর। একদিনের ও টি-টোয়েন্টি দল: ড্যারেন সামি (অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্রাথহোয়াইট, ড্যারেন ব্রাভো, ড্যানজা হায়াট, এন্টোনি মার্টিন, কিয়েরন পোলার্ড, কিয়েরন পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মার্লোন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। টেস্ট দল: ড্যারেন সামি (অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, কার্লটন বগ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ক্রেগ ব্রাথহোয়াইট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দ্রপল, ফিদেল এডোয়ার্ডস, কার্ক এডোয়ার্ডস, কিয়েরন পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপল, কেমার রোচ, মার্লোন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫২ ঘ.