২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বিদেশি রাখতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাঁচজন বিদেশি খেলোয়াড় রাখার অনুমতি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের ছয়জন নিয়মিত খেলোয়াড়ের চোট থাকায় মুম্বাইকে এই সুবিধা দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাঁচজন বিদেশি খেলোয়াড় রাখার অনুমতি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের ছয়জন নিয়মিত খেলোয়াড়ের চোট থাকায় মুম্বাইকে এই সুবিধা দেয়া হচ্ছে। তবে ২০১১ আইপিএলের সময় চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়দেরই কেবল দলে রাখতে পারবে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে চোটের কারণে খেলতে পারছেন না মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, মুনাফ প্যাটেল, আলী মুর্তজা, ধাওয়াল কুলকার্নি ও সূর্যকুমার যাদব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস, দিলহারা ফার্নান্দো, আর সতীশ, সারুল কানওয়ার ও আবু নেচিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৫০৭ ঘ.