ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্র"পে পড়েছে বাংলাদেশ। এই গ্র"পের অন্য দল দুটো হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড।
চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতা শুরু হবে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর থেকে। চূড়ান্ত খেলা ১২ অক্টোবর।
১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটিকে চারটি গ্র"পে ভাগ করা হয়েছে।
'এ' গ্র"পে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রথম আসরের বিজয়ী ভারত ছাড়াও থাকবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল ।
'বি' গ্র"পে লড়বে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা অন্য দল।
'সি' গ্র"পে অংশ নেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
প্রত্যেক গ্র"পের শীর্ষ দুই দল খেলবে সুপার এইটে।
হাম্বানটোটায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৫৩৬ ঘ.
bdnews24