২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দল থেকে বাদ পড়লেন সামারাবীরা, মেন্ডিস

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি শ্রীলঙ্কার মাঝের সারির ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও স্পিনার অজন্তা মেন্ডিসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি শ্রীলঙ্কার মাঝের সারির ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও স্পিনার অজন্তা মেন্ডিসকে। অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে তিন টেস্টের সিরিজটি। সামারাবীরা ও মেন্ডিসের সঙ্গে লেগস্পিনার সিক্কুগে প্রসন্নও বাদ পড়েছেন দল থেকে। তিন জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের দলে ছিলেন। এদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার নুয়ান প্রদীপ এবং দুই উইকেট রক্ষক-ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ও কৌশল সিলভা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে ২১.৫ গড়ে ৮৬ রান করেন সামারাবীরা। তার বাদ পড়া প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক দুলীপ মেন্ডিস বলেন, "আমাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় থিলানকে (সামারাবীরা) বিবেচনা করা হবে না। আমাদের ইচ্ছা জ্যেষ্ঠ খেলোয়াড়রা দলে থাকতে, থাকতেই তরুণদের বেশি করে সুযোগ দেয়া।" পিঠের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটিও টেস্ট খেলতে পারেননি মেন্ডিস। শ্রীলঙ্কা দল : তিলকারতেœ দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), থারাঙ্গা পারানাভিতানা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল, সুরাজ রানদিভ, রঙ্গনা হেরাথ, চানাকা ওয়েলেগেদারা, সুরাঙ্গা লাকমল, শামিন্দা এরাঙ্গা, দাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ, কৌশল সিলভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএনএল/১৮২৩ ঘ.