২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে ৫২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ফিল হিউজের অপরাজিত শতকের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সোমবার কলম্বোতে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ ফিল হিউজের অপরাজিত শতকের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সোমবার কলম্বোতে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। হিউজ ১২২ ও মাইকেল ক্লার্ক ৮ রানে অপরাজিত রয়েছেন। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত শতকে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৪৭৩ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিলো ৩১৬ রান। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আস্ট্রেলিয়া। দলীয় ৬২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (২১) ফিরে গেলেও খেলে যেতে থাকেন হিউজ। এরপর শন মার্শ (১৮) ও রিকি পন্টিং (২৮) ফিরে গেলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৮৮/৩। দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে ৫৪ রানের বিনিময়ে ৩টি উইকেটই নেন রঙ্গনা হেরাথ। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪২৮ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে খেলে যেতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও শামিন্দা এরাঙ্গা। অপরাজিত ৮৫ রান নিয়ে খেলা শুরু করা ম্যাথুস নিজের প্রথম টেস্ট শতক পেলেও অভিষেকে অল্পের জন্য অর্ধশতক বঞ্চিত হন এরাঙ্গা। শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউস। এরাঙ্গা করেন ৪৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ৯১ রান দিয়ে ৪ উইকেট নেন পিটার সিডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৫ঘ.