২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না বেনেট

পিঠের ব্যথার কারণে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হামিশ বেনেটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের ব্যথার কারণে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হামিশ বেনেটের। স্থানীয় একটি পত্রিকাকে বেনেট বলেন, "মনে হচ্ছে পেশিতে ব্যথা। যদিও পরীক্ষায় কিছুই ধরা পড়েনি। ব্যথা থেকে মুক্তি পেতে আমি কয়েক সপ্তাহ বল না করার সিদ্ধান্ত নিয়েছি। নিঃসন্দেহে এটা ভীষণ হতাশজনক ঘটনা। আশা করি তাড়াতাড়ি সেরে উঠতে পারবো।" "দুর্ভাগ্যজনকভাবে চোট ফাস্ট বোলারের নিত্যসঙ্গী। আশা করি এ মৌসুম শেষ হওয়ার আগেই সেরে উঠে আমি মাঠে নামতে পারবো," যোগ করেন তিনি। ২৪ বছর বয়সী বেনেটকে অভিষেক থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। গত বছর ভারতের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম দিনই কুঁচকির চোটে পড়েন তিনি। পরে ওই সিরিজে আর খেলতেই পারেননি। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেও দেশে ফিরে যান বেনেট। সেমিফাইনালে খেললেও বিশ্বকাপে তাকে আর পায়নি নিউজিল্যান্ড। জিম্বাবুয়েতে দুটো টি-টোয়েন্টি, তিনটি একদিনের খেলা ও একটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর হারারেতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ডের সফর শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৪ ঘ.