ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপের চতুর্থ একদিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। খেলা হওয়ার কথা ছিল বাংলাদেশ এ ও জিপি বিসিবি একাডেমি দলের মধ্যে।
শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টির ফলে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পানি জমে যায়। 'কাভার' দিয়ে পিচ রক্ষা করা সম্ভব হলেও 'আউটফিল্ড' খেলার অনুপযোগী হয়ে পড়ে। তবে খেলার উপযোগী করে তোলা হয় 'সুপার সপার' ব্যবহার করে। দুপুর নাগাদ উজ্জ্বল রোদ ওঠায় আড়াইটার দিকে খেলা শুরু করার কথা ভাবছিলেন অ্যাম্পায়াররা।
কিছুক্ষণ পর সে আশাও ভেঙ্গে দেয় গুড়ি গুড়ি বৃষ্টি। তাই দুই অ্যাম্পায়ার সোহাগ গাজী ও শরফুদৌলা ইবনে সৈকত দু'টা পাঁচ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
প্রথম দুই খেলায় হেরে বিসিবি কাপেে ক একাডেমি দলের বিদায় এক প্রকার নিশ্চিত। তারপরও শেষ দুই খেলায় জিতে ২১ সেপ্টেম্বর চূড়ান্ত লড়াইয়ে নামার ইচ্ছে ছিল একাডেমি দলের দলনায়ক মাহমুদুল হাসানের। বৃষ্টি এই আশা কেড়ে নেয়ায় তাই বেশ হতাশ তিনি, "প্রথম দুই খেলায় ব্যাটসম্যানরা র্ব্য হয়েছেন। আজ সেই ব্যর্থতা ঘোচানোর ইচ্ছে ছিল। তাছাড়া 'এ' দলের বিপক্ষে জয় পেলে ফাইনালে যাওয়ারও একটা সুযোগ থাকতো। খেলা না হওয়ায় তাই বেশ খারাপ লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭৫৯ ঘ.
bdnews24