২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল্লাহর চেয়ে মুশফিক বুদ্ধিদীপ্ত: ইমরান

মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক হিসেবে দু'জনকেই ভালো বলে অভিহিত করলেন বাংলাদেশ এ দলের কোচ সারোয়ার ইমরান। তবে তিনি বলেন, মাহমুদুল্লাহর চেয়ে মুশফিক কিছুটা বুদ্ধিদীপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক হিসেবে দু'জনকেই ভালো বলে অভিহিত করলেন বাংলাদেশ এ দলের কোচ সারোয়ার ইমরান। তবে তিনি বলেন, মাহমুদুল্লাহর চেয়ে মুশফিক কিছুটা বুদ্ধিদীপ্ত। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে মাহমুদুল্লাহ ও মুশফিকের অধিনায়কত্বের মধ্যে তুলনা করতে চাননি সারোয়ার, একুট অস্বস্থিবোধ করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বলেই ফেললেন, "দুজনেই ভালো। তবে রিয়াদের সঙ্গে আগে সেভাবে কাজ করিনি।" বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়েছেন উকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেরও (বিকেএসপি) অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া বিকেএসপিতে কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করা সারোয়ার ইমরান খুব কাছ থেকেই দেখেছেন মুশফিকের বেড়ে ওঠা। সারোয়ারের মাপকাঠিতে তাই মুশফিকই এগিয়ে থাকলেন এক কাঠি। অপরদিকে মাহমুদুল্লাহরও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড আছে। গত বছর তার নেতৃত্বে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে আবাহনী। তবে সারোয়ার অধিনায়ক মাহমুদুল্লাহকে কাছ দেখছেন এই বিসিবি কাপে। সে কথাই বললেন তিনি, "রিয়াদের সঙ্গে কাজ করছি অল্প কিছুদিন হলো। তারপরও আমার কাছে মনে হয়েছে মাঠের খুটিনাটি বিষয়গুলো তিনি ধরতে পারেন। তার সবচেয়ে বড় গুণ-সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া। অধিনায়ক হিসেবে এই কাজটা সকলের করা উচিত। তবে তার আরো উন্নতি করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮২৮ ঘ.