২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও ব্যাটিংয়ের উদ্বোধন করবেন ওয়াটসন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার শেন ওয়াটসনকে বোলার হিসেবে অনেক বেশি ব্যবহার করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তারপরও তাকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলাতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার শেন ওয়াটসনকে বোলার হিসেবে অনেক বেশি ব্যবহার করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তারপরও তাকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলাতে চান তিনি। ওয়াটসনকে নিচের দিকে খেলানোর চিন্তাভাবনাও অবশ্য করছেন ক্লার্ক। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, "ওয়াটসনের বোলিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি তার বোলিংয়ে দলের উপকার হয়, তাহলে তাকে নিচের দিকে খেলানো হতে পারে।" একই সঙ্গে তিনি যোগ করেন, "তবে দলের জন্য কোনটা ভালো হবে, তার ওপরই বেশি অগ্রাধিকার দেয়া হবে।" এই মুহূর্তে ওয়াটসনই ব্যাটিংয়ের উদ্বোধন করবেন বলে তিনি জোর দিয়ে বলেন। এর আগে ওয়াটসন বলেন, বেশি বেশি বল করলে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার বড় স্কোর করার সামর্থ্যে যদি চাপ পড়ে, তাহলে তিনি নিচের দিকে ব্যাট করতে তিনি প্রস্তুত আছেন। তবে তিনি একথাও বলতে ভোলেননি যে ব্যাটিংয়ের উদ্বোধন করতে তার ভালো লাগে। তিনি তা উপভোগও করেন। "তবে সব কিছুই নির্ভর করবে মাঠে আমার ভূমিকা কি হবে, তার ওপর," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৫ ঘ.