ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলম্বো টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান উসমান খাজা। আর চোটের জন্য দলে রাখা হয়নি ফাস্ট বোলার রায়ান হ্যারিসকে।
খেলা শুরু হবে শুক্রবার।
তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অমীমাংসিতভাবে শেষ হয় বৃষ্টি-বিঘিœত দ্বিতীয় টেস্ট।
হ্যারিসের জায়গায় খেলবেন পিটার সিডল। আর রিকি পন্টিং ফিরে আসায় খেলা হচ্ছে না খাজার।
সিরিজটি মোটেও ভালো যাচ্ছে না খাজার। তার সর্বোচ্চ রান ৩৭।
স¤প্রতি দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন পন্টিং। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাওয়ায় পাল্লেকেলে টেস্ট খেলতে পারেননি। ওই টেস্টের পঞ্চম দিন হাঁটুর পেছনের পেশীতে টান ধরে হ্যারিসের।
পাল্লেকেলেতে পন্টিংয়ের জায়গায় নিজের অভিষেক ম্যাচ খেলেন শন মার্শ। তার ১৪১ রানের দুর্দান্ত ইনিংসটির কারণে তৃতীয় টেস্ট খেলার সুযোগ পান তিনি। কলম্বো টেস্টে খেলবেন ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে। কেননা পন্টিং খেলবেন তার চিরচেনা তিন নম্বরে।
দল: শেন ওয়াটসন, ফিলিপ হগ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইক হাসি, শন মার্শ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, পিটার সিডল, ট্রেন্ট কপল্যান্ড ও নাথান লিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫০ ঘ.
bdnews24