২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারের ছেলের অবস্থা অপরিবর্তিত

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার চার দিন পরও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আইয়াজউদ্দিনের অবস্থা এখনো 'আশঙ্কাজনক' বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার চার দিন পরও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আইয়াজউদ্দিনের অবস্থা এখনো 'আশঙ্কাজনক' বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে বুধবার জানানো হয়, আইয়াজউদ্দিনের অবস্থা আগের মতোই রয়ে গেছে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সারাক্ষণ তার ওপর নজর রাখছেন। তার অঙ্গ-প্রত্যঙ্গ যন্ত্রের সাহায্যে সচল রাখা হয়েছে। শ্বাস-প্রশ্বাসও যন্ত্রের সাহায্যে চালানো হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। রোববার সকালে হায়দরাবাদের রিং রোডে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৯ বছর বয়সী আইয়াজ। এতে ঘটনাস্থলেই মারা যান আইয়াজের ফুপাতো ভাই (আজহারের ভাগ্নে) আজমল উর রহমান (১৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৮ ঘ.