২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে অনিশ্চিত হ্যারিস

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস। খেলা শুরু হবে ১৬ সেপ্টেম্বর কলম্বোয়। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন সোমবার ডান হাঁটুর পেছনের পেশিতে টান ধরে হ্যারিসের। খেলায় ৬ উইকেট নেন তিনি। তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। বৃষ্টি-বিঘিœত দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। হ্যারিস অবশ্য খেলতে চান কলম্বোতে। তবে কলম্বোতে সাংবাদিকদের তিনি বলেন, "যদিও জানি কিছুটা ঝুঁকি রয়েছে।" গত বছর অভিষেকের পর থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন হ্যারিস। প্রথম দুই টেস্টে ১১ উইকেট নেন তিনি। হ্যারিস খেলতে না পারলে কপাল খুলে যেতে পারে পিটার সিডল কিংবা জেমস প্যাটিনসনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩৫ ঘ.