২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ শেষ ব্রডের, অনিশ্চিত ভারত সফর

চোটের কারণে ভারতের বিপক্ষে চলমান একদিনের সিরিজ শেষ হয়ে গেছে ব্রডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ভারতের বিপক্ষে চলমান একদিনের সিরিজ শেষ হয়ে গেছে ব্রডের। আগামী মাসে তার ভারত সফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চিয়তা। সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। এছাড়া কলকাতায় একটি টি- টোয়েন্টি ম্যাচও খেলবে দল দু'টি। রোববার লর্ডসে চতুর্থ একদিনের খেলায় বল করার সময় ডান কাঁধের মাংস পেশীতে চোট পান তিনি। এ কারণে কার্ডিফের পঞ্চম ও শেষ একদিনের খেলায় মাঠে নামেতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু'টি টি-টোয়েন্টি ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। এ দু'টি খেলায় দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান চিকিৎসা কর্মকর্তা নিক পিয়ার্স বলেন, "খেলার মতো সুস্থ হয়ে উঠতে ব্রডের ঠিক কতদিন লাগবে, এই মুহূর্তে তা বলা সম্ভব নয়। তবে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।" সব ঠিক থাকলে ২৯ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেন তিনি। ব্রড এই খবরকে দেখছেন একটি 'দুঃসংবাদ' হিসেবে। তিনি তার টুইটারে লেখেন, "আমি জানি কাঁধের মাংস পেশীতে আঘাত পাওয়া বা ছিড়ে যাওয়া ভালো কোনো খবর নয়।" চলতি সিরিজের বারো নম্বর ক্রিকেটার হিসেবে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রড। ভারতের আট ক্রিকেটার এবং ইংল্যান্ডের তিন ক্রিকেটার এর আগে সিরিজের বিভিন্ন পর্যায়ে আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪৪ ঘ.