২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেই চলছে ভারত

সীমিত ওভারের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ইংল্যান্ড সফরে জয়ের দেখা পাচ্ছে না ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমিত ওভারের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ইংল্যান্ড সফরে জয়ের দেখা পাচ্ছে না ভারত। বৃষ্টি বিঘœত তৃতীয় একদিনের ম্যাচে কেনিংটন ওভালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হেরেছে সফরকারীরা। তখনো ইংল্যান্ডের হাতে ছিল ৩ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। লর্ডসে রোববার চতুর্থ একদিনের ম্যাচে খেলবে ভারত ও ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৩৪ রান করে ভারত। ইংল্যান্ডের ইনিংসের ২০ ওভার খেলা হওয়া পর বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সেই সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৫। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে কুকের দলের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৮। ক্রেগ কিসওয়েটারের অর্ধশতকের সুবাদে ৪১ ওভার ৫ বলে ৭ উইকেটে এ লক্ষ্যে পৌঁছে যায় তারা। কুক ও কিসওয়েটার দলকে ভালো সূচনা এনে দেন। কুক দেখেশুনে খেললেও কিসওয়েটার ছিলেন বেশ আক্রমণাত্মক। দলীয় ৬৩ রানের মাথায় কুক (৬৩) বিদায় নিলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ভালো খেলতে থাকা কিসওয়েটার (৫১) ও ট্রট (১১) এক ওভারের ব্যবধানে বিদায় নিলে হঠাৎ করে চাপে পড়ে যায় স্বাগতিকরা। কিসওয়েটার তার ৪৬ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৩টি ছয় দিয়ে। ৮৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে ওই অবস্থা থেকে টেনে তুলেন ইয়ান বেল ও বেন স্টকস । কিন্তু দলীয় ১৩১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বেল (২৩) ও ১৩৩ রানে স্টকস (২০) বিদায় নিলে আবারো চাপে পড়ে স্বাগতিকরা। জয়ের আশা জাগিয়ে তোলা ভারতকে হতাশায় ডুবিয়ে সেখান থেকে দলকে জয়ের পথে ফেরান রবি বোপারা ও টিম ব্রেসন্যান। ষষ্ঠ উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলীয় ১৯৩ রানের মাথায় বিদায় নেন বেসন্যান (২৮)। দলকে জয়ের দোরগোড়ায় এনে দিয়ে বোপারাও (৪০) বিদায় নিলে স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান বাকি কাজটুকু নিরাপদের সারেন। ব্রড ৫ ও সোয়ান ৯ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নেন ৪০ রানে। জাদেজা ২ উইকেট নেন ৪২ রানে। এ ম্যাচেও নি®প্রভ ছিলেন সফরকারী দলের পেসাররা। এর আগে জেমস অ্যান্ডরসনের বিধ্বংসী বোলিংয়ে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে ভারত। পার্থিব প্যাটেল ৩, অজিঙ্কিয়া রাহানে ০ ও বিরাট কোহলিকে ৭ ফিরিয়ে দেয়ার পাশাপাশি রাহুল দ্রাবিড়কে (২) ফিরিয়ে দিয়ে ভারতকে ধ্বংসস্তুপে পরিণত করেন অ্যান্ডারসন। ২৫ রানের মধ্যে দলের প্রথম ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ভারত ধাক্কা সামাল দেয়ার আগেই হারায় সুরেশ রায়নাকে (২১)। দলের রান তখন ৫৮। ষষ্ঠ উইকেটে ১২২ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ধোনি ও জাদেজা। দেখেশুনে খেলতে থাকা ধোনি (৬৯) দলীয় ১৭০ রানের মাথায় ফিরে গেলেও কমেনি ভারতের রান তোলার গতি। ধোনির ১০৩ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। অশ্বিন মাঠে নামার পর বেশ দ্রুত গতিতে রান তোলে ভারত। সপ্তম উইকেট জুটিতে জাদেজা ও অশ্বিন যোগ করেন ৫৯ রান। জাদেজা তার ৮৯ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। অশ্বিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ রানে। তার ১৯ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ৩ উইকেট নেন ৪৮ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৪৭ ঘ.