২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস পরিচালনা নিয়ে ধোনির প্রশ্ন

সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) পরিচালনা নিয়ে নিজের অসন্তোষের কথা আবারো জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) পরিচালনা নিয়ে নিজের অসন্তোষের কথা আবারো জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি গ্রীষ্মে রাহুল দ্রাবিড়ের তৃতীয় বিতর্কিত আউটের পর সংবাদ সম্মেলনে এসে নিজের এই অসন্তোষের কথা জানান ধোনি। প্রায় দুই বছর পর নিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে ছয় বলে দুই রান করে সাজঘরের পথ ধরেন দ্রাবিড়। যদিও স্টুয়ার্ট ব্রড ও ক্রেগ কিসওয়েটারের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার বিলি ডকট্রোভ। তবে ব্রড নিশ্চিত ছিলেন দ্রাবিড়ের ব্যাটের উপরের কানায় লেগেই বল উইকেটরক্ষক কিসওয়েটারের হাতে জমা পড়েছে। তাই অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে পরামর্শ না করেই পর্যালোচনার আবেদন জানান তিনি। তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমস ওই সিদ্ধান্ত পর্যালোচনা করেন। তবে দুটি হটস্পট ক্যামেরার কোনোটিতেই ব্যাটের কানায় বল লাগার প্রমাণ মেলেনি। এমনকি স্লো মোশন রিপ্লেতেও পরিস্কার কোনো চিত্র পাওয়া যায় নি। কিন্তু এরাসমসের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ডকট্রোভ নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং দ্রাবিড়কে আউট ঘোষণা করেন। এ সিদ্ধান্তে দ্রাবিড় বিস্মিত হন। কয়েক মিনিট পর øিকোমিটারে দেখা যায় বল দ্রাবিড়ের ব্যাট অতিক্রম করার সময়ে একটা শব্দ হয় তবে তার উৎস পরিস্কার নয়। ধোনি এর আগেও ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাঙ্গালোরে বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডের ইয়ান বেলের বিপক্ষে একটি এলবিডব্লিউর আবেদন আম্পায়ার বিলি বাউডেন বাতিল করে দেন। সেবার কারণ হিসেবে দেখানো হয় উইকেট থেকে আড়াই মিটারের বেশি দূরত্বকে। দ্রাবিড়ের আউটের ব্যাপারে ধোনি বলেন, "আমি এখনো জানি না তাকে কিভাবে আউট দেয়া হল। তারা কী øিকোমিটার ব্যবহার করেছে বা øিকোমিটার ব্যাবহারের অনুমতি রয়েছে কি না বা তারা অডিও পদ্ধতি ব্যবহার করে তাকে আউট ঘোষণা করেছে কী না, এইসব ব্যাপার আমার জানা নেই। এমনকি আমরা জানি না তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছেন কি না।" তিনি বলেন, "যদি কোনো সন্দেহ থেকেই থাকে তাহলে তা ব্যাটসম্যানের পক্ষেই যাওয়া উচিৎ।" এর আগে এজবাস্টন ও ওভালে সিরিজের শেষ দুই টেস্টে দ্রাবিড় বিতর্কিত আউটের শিকার হন। ধোনি বলেন, "দ্রাবিড় আমাদের বলেছেন বল ব্যাটের কানায় লাগেনি। বল ব্যাটে লেগেছে এমন প্রমাণ হটস্পটেও নেই। আমি মনে করি সন্দেহের ক্ষেত্রে সুবিধা ব্যাটসম্যানেরই প্রাপ্য। এটা একটা বড় ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৪৯ ঘ.