২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের তরুণ ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে: আকরাম

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভারতের তরুণ ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, এই পরীক্ষায় অবশ্যই তাদের পাশ করতে হবে। কেননা ভরতের মিডল-অর্ডার ব্যাটিংয়ের স্বর্ণ যুগের অবসান ঘটতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভারতের তরুণ ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, এই পরীক্ষায় অবশ্যই তাদের পাশ করতে হবে। কেননা ভরতের মিডল-অর্ডার ব্যাটিংয়ের স্বর্ণ যুগের অবসান ঘটতে যাচ্ছে। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলা হবে শনিবার চেস্টার লি স্ট্রিটে। "সিরিজটি হবে ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য একটি পরীক্ষা। দেশের ভালোর জন্য তাদের দায়িত্ব নেয়া এখনই শিখতে হবে," একটি ওয়েবসাইটে লেখেন আকরাম। কেননা মিডল-অর্ডার ব্যাটিংয়ের স্বর্ণ যুুগ শেষ হয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ আর দুই বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এ অবস্থায় বিরট কোহলি ও সুরেশ রায়নারা কি নিজেদের মেলে ধরতে পারবেন?" একদিনের এই সিরিজে ভারতের বোলারদেরও পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন সাবেক ফাস্ট বোলার। তিনি বলেন, বোলিং আক্রমণ অপর্যাপ্ত ছিল বলেই চার টেস্টের সিরিজের সব খেলায় হার মানতে হয়েছে ভারতকে।" "এ অবস্থা যদি চলতেই থাকে, তাহলে মহেন্দ্র সিং ধোনির দলকে বড় ধরনের বিপদে পড়তে হবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৪ ঘ.