২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই উদ্বোধনী ব্যাটসম্যানের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিন শেষে প্রথম পালায় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩১১। এর আগে প্রথম পালায় ২৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা বোর্ড একাদশ। এক প্রান্তে অধিনায়ক মাইকেল ক্লার্ক ৬১ ও অন্য প্রান্তে পিটার সিডল ১৩ রান নিয়ে ব্যাট করছেন। কলম্বোর পি সারা ওভালে শুক্রবার বিনা উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান ফিল হিউজেস (২৪) ও উসমান খাজা (২) দেখে-শুনে খেলতে শুরু করেন। শ্রীলঙ্কার বোলারদের হতাশ করে ব্যাটিং অনুশীলনটা তারা ভালোই চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত দলীয় ১৫৩ রানে এই জুটি ভাঙ্গেন থারাঙ্গা পরানাভিতানা। ১৬৬ বলে ১০টি চারের সাহায্যে ৭৬ রান করে সাজঘরে ফেরেন হিউজেস। তবে শতক তুলে নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান খাজা। ২০৯ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ রান করার পর খাজা আর ব্যাট না করার সিদ্ধান্ত নেন। এছাড়া মাইকেল হাসি ২৮, শন মার্শ ১২ ও ব্রাড হ্যাডিন ১৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ১১৫ রান দিয়ে ২ উইকেট নেন দিলরুয়ান পেরেরা। একটি করে উইকেট নেন পরানাভিতানা ও থিলান সামারাবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৮ ঘ.